নদীয়ার নাকাশিপাড়ায় সশস্ত্র ডাকাতদলের তান্ডব
দি নিউজ লায়ন ; দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদীয়ার নাকাশিপাড়ায় ।ঘটনাটি ঘটেছে রবিবার রাত আনুমানিক ১১.৪৫ নাগাদ নদীয়ার নাকাশিপাড়া থানার অন্তর্গত জালশুকা এলাকায়। জানা যায়, ওই দিন রাতে জালশুখা এলাকার স্থানীয় বাসিন্দা প্রমথ বিশ্বাসের বাড়ির মূল দরজা ভেঙে ছয় সাত জন সশস্ত্র দুষ্কৃতী প্রবেশ করে বাড়ির ভেতরে।
এরপর আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র দেখিয়ে বাড়ির সদস্যদের একটি ঘরে বন্দি করে অবাধে লুটপাট চালায় তাঁরা। ঘরে থাকা আলমারি ভেঙ্গে নয় ভরি সোনার গহনা সহ নগদ বিয়াল্লিশ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার স্থানীয় নাকাশীপাড়া থানায় প্রমোদ বাবুর পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ।

Post a Comment